২০১৮ তে ইত্যাবা'র প্রযুক্তির সেরা উপহার
ইত্যাবা’র ব্লগ ওয়েবসাইট শুভ উদ্বোধন
“বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮” ইংরেজি বর্ষের বয়স বৃদ্ধি পেল আরও এক বছর ।
মহান সৃষ্টিকর্তার
কাছে যতটুকু না চেয়েছি তার থেকেও বেশি পেয়েছি। এককথায় চাওয়া থেকে পাওয়া ছিল অগণীত । তাঁর জন্য সৃষ্টি কর্তার কাছে হাজারো শোকরিয়া জ্ঞাপণ করছি । দেশ বিদেশের বিভিন্ন বিষয়, দ্রব্যমুল্য বৃদ্ধি,
চাওয়া পাওয়ার দাবী, মানবতার বিপর্যয়, বিশ্ব অস্থিরতার মাঝে শেষ হচ্ছে ২০১৭ । তাতেও কিছু থেমে থাকেনি । যাদের পৃথিবী ত্যাগ করার কথা ছিল, তাঁরা বিদায়
নিয়েছেন আর যাদের আসার কথা ছিল তাঁরাও এসেছে । আমাদের বৃদ্ধি
পেয়েছে বয়স । রোগ, শোক, সুখ, দুঃখ মিলিয়ে বছর তাঁর আপন গতি অক্ষুন্ন রেখে বিদায় নিয়েছে নতুন বছরকে জায়গা করে দিতে । নতুন বছরকে গ্রহণে
আমরা প্রস্তুত, আপনি প্রস্তুত তো??? আপনাদের সকলের
আগামী বছর সুখ, সমৃদ্ধি আর আনন্দে পরিপূর্ণ থাকুক, এই প্রত্যাশাই কামনা করছি । আল্লাহ সকলের মঙ্গল করুণ । আমীন।
নুতন বছর হিসেবে
আরেকটি সু-খবর দিতে চাই। আজিই উদ্বোধন হলো ইত্যাবা’র এই ব্লগ ওয়েবসাইট। ইত্যাবা’র এই ব্লগ ওয়েবসাইটটি উদ্বোধন করতে পেরে ইত্যাবা সত্যিই আনন্দিত।
একবিংশ শতাব্দীতে বর্তমান বিশ্বের সঙ্গে
তাল মিলিয়ে চলতে একটি ওয়েবসাইট এখন সময়ের দাবি। একটি আধুনিক ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরাসহ সকল শিক্ষিত লোকেরা একটি দেশকে বর্হিবিশ্বে তুলে ধরতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ইত্যাবা পরিবারের
নতুন এই ব্লগ ওয়েবসাইটটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতিভা প্রকাশের জন্য সমান সুযোগ প্রদান করবে। আপনার এলাকার যেকোন খবর, আপনার
লেখা গল্প-কবিতা, মতামত যাই হোক না কেন পাঠিয়ে দিন ইত্যাবা’র ফেসবুক পেইজের ইনবক্সে। ইত্যাবা তার
নিজেস্ব ব্লগে আপনার খবর প্রকাশ করে আপনার ফেসবুকে এর লিংক পাঠিয়ে দিবে। এরপর
আপনিও জানিয়ে দিতে পারবেন পুরো বিশ্বকে। পুরো বিশ্ব দেখবে আপনার লেখা।
বিশেষ দ্রষ্টব্য: সাইটটিতে এখনো কাজ
চলছে। সময়ের অভাবে একসাথে সব কাজ করা সম্ভব হয়ে উঠে না। তাই আস্তে আস্তে এগুচ্ছি।
আপনাদের কোনো পরামর্শ থাকলে এই লিংকে গিয়ে সর্বশেষ পোষ্টে কমেন্ট করুন। কিন্ত কোন লেখা আমাদের
ওয়েবসাইটে প্রকাশ করতে চাইলে এই লিংকে গিয়ে পাঠিয়ে দিন আমাদের ইনবক্স করে। মনে রাখবেন,
কমেন্টের লেখা গ্রহণ করা হবে না।

কোন মন্তব্য নেই