বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন-2

কিশোরগঞ্জের পূর্বে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুলের যাত্রা শুরু...

বৌলাই (কিশোরগঞ্জ) , ২২ ডিসেম্বর, ইত্যাবা_নিউজ : প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগি করার লক্ষ্যে কিশোরগঞ্জের পূর্বঞ্চালে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল উদ্বোধন করা হয় ইত্যাবা স্কুল এন্ড কলেজ কে এ উপলক্ষে ২১ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকায় ইত্যাবা স্কুল মাঠে নেটিজেন আইটি লি. এর কারিগরি সহায়তায় আয়োজিত এক অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ) গোলাম মোহাম্মদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রম শুভ উদ্বোধন করেন
 গোলাম মোহাম্মদ ভূইয়া অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ)

প্রধান অতিথি গোলাম মোহাম্মদ ভূইয়া বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের প্রত্যেক স্কুলকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে চায়এরইমধ্যে দেশের দুই হাজার মাধ্যমিক স্কুলে কম্পিউটার ল্যাব এবং ল্যাংগুয়েজ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছেসব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন তিনি আরো বলেন, এখনো পর্যন্ত আমার জানা মতে কিশোরগঞ্জের পূর্বাঞ্চলে ইত্যাবা স্কুল সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটালাইজ স্কুল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এজন্য তিনি স্কুলের পরিচালক, ম্যানেজিং কমিটি, শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিশোরগঞ্জের আজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬নং বৌলাই ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: আওলাদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৌলাই ইউনিয়নের পাটধা উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি জনাব আব্দুল জাব্বার, শোলাকিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মো: ফজলুল হক ভূইয়া শোভন, পাটধা রসুলপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাহমুদুর রহমান, বৌলাই ইউনিয়নের ৬নং ওয়াডের আওয়ামী লীগের সভাপতি জনাব আখতার হোসেন, বৌলাই ইউনিয়নের ৬নং ওয়াডের বিএনপির সভাপতি জনাব নয়ন মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোবারক হোসেনসহ আরো অনেকে।

স্কুল ডিজিটালাইজেশনের ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের হাজিরা গ্রহণ, শিক্ষার্থীদের পরিচয়পত্র, পরীক্ষার প্রবেশপত্র, আসন বিন্যাস, পরীক্ষার ফলাফল প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হবেস্কুল ক্যাম্পাসটিও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছেযার মাধ্যমে শিক্ষার্থীদের অভিভাবকরা প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে তাদের সন্তানদের স্কুলে হাজিরাসহ যাবতীয় কার্যক্রম মনিটরিং করতে পারবেন

কোন মন্তব্য নেই

centauria থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.