খেলাধুলায় শিক্ষার্থীদের বন্ধুত্ব থাকুক অটুট ও মজবুত
ডেস্ক নিউজ, ১৯ জানুয়ারি ২০১৮
বৌলাই, কিশোরগঞ্জ সদর।
![]() |
| ব্যাটিং করছে ইত্যাবা স্কুলের ম্যাচ অধিনায়ক ইয়াসিন আরাফাত |
শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরো মজবুত করার লক্ষ্যে দুই স্কুলের
মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
(১৮ জানুয়ারি ২০১৮) বিকালে বৌলাই ইউনিয়নের মধ্য পাটধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
মাঠে এ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কিশোরগঞ্জ
জেলার সদর থানার বৌলাই ইউনিয়নে ইত্যাবা স্কুল এন্ড কলেজ এবং কিশোরগঞ্জ জেলার
করিমগঞ্জ থানার জাফরাবাদ ইউনিয়নের ইউনিটি আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা দুই ভাগে
বিভক্ত হয়ে খেলায় অংশ গ্রহণ করেন।
মধ্য পাটধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টস জিতে
প্রথমে ব্যাট করতে নামে ইউনিটি আইডিয়াল স্কুল। আর ব্যাট
করতে নেমে নির্ধারিত
১০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ইউনিটি আইডিয়াল স্কুল সংগ্রহ করে ৬৫ রান। জবাবে
ব্যাট করতে নেমে ইত্যাবা স্কুল এন্ড কলেজ ২ উইকেট হারিয়ে ৮.২ ওভারে টার্গেট ৬৬ রান
করে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে। শুরুতেই ইউনিটি
স্কুলের ব্যাটসম্যানদের ব্যাকফুটে ঠেলে দেয় ইত্যাবা স্কুলের ৭ম শ্রেণির স্পিং
বোলার আহাদুল ইসলাম তাসিন। ইনিংসের প্রথম ওভারের ৩য় বলেই
ব্যাটসম্যান ইমদাদুলকে ০ রানে মাঠের বাহিরে পাঠায় সে। এরপরে ভালই খেলছিল ইউনিটি আইডিয়াল স্কুল।
দ্বিতীয় ওভারের ৪র্থ বলে ব্যাটসম্যান জাকির হোসেন ১০ রানে শিকার হন ইত্যাবা
স্কুলের ৭ম শ্রেণির পেস বোলার ও ম্যাচের অধিনায়ক ইয়াসিন আরাফাতের বলে। ইউনিটি
আইডিয়াল স্কুলের পক্ষে ব্যাট হাতে সুমনের ১৯, সোহেলের ১২ ও খায়রুলের ৯ রান ছিল। এছাড়ও জান্নাত, সাব্বির ও
সিয়ামের ছিল ১০ রান। জয়ের জন্য ৬৬ রানের টার্গেট দেখেশুনেই স্পর্শ
করে ফেলেছিল ইত্যাবা স্কুল এন্ড কলেজ। ইত্যাবা স্কুলের দুই ওপেনার ৮ম শ্রেণির
রাসেল ও ৬ষ্ঠ শ্রেণির সোহাগ গাজী ঝুটি ছিল ৪৯ রানে। রাসেলের ব্যাক্তিগত ২২ রানে
ইউনিটি আইডিয়াল স্কুলের বোলার জাকির হোসেনের বলে মাঠ ত্যাগ করে সে। এরপর ইত্যাবা স্কুলের ৭ম শ্রেণির ইফরান আহমাদও
০ রানে মাঠ ছাড়ে সোহেল বলে। অধিনায়ক ইয়াসিন আরাফাত ও সোহগ গাজীর দুর্দান্ত
ফারফর্মেন্সে ১২ বলে প্রয়োজন ছিল ৫ । অধিনায়ক ইয়াসিন আরাফাতের দুই চারে ১০ বল হাতে
রেখেই বিজয় চিনিয়ে আনে ইত্যাবা স্কুল এন্ড কলেজ।
সংক্ষিপ্ত স্কোর:
প্রথম ইনিংস: জারিক-১০, এমদাদুল-০, সুমন-১৯,
জান্নাতুল-১, খায়রুল-৯, সোহেল-১২, সাব্বির-০ ও সিয়াম-৪ (অপরাজিত)
দ্বিতীয় ইনিংস: রাসেল-২২, সোহাগ গাজী-৩০ (অপরাজিত),
ইফরান-০ ও ইয়াসিন-১০ (অপরাজিত)
ফলাফল: ৬ উইকেটে জয়ী ইত্যাবা স্কুল এন্ড কলেজ।
![]() |
| খেলায় দর্শনাথীদের একাংশ |


কোন মন্তব্য নেই